সাংগঠনিক বাস্তবতার আলোকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখা পুনর্গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদকে। কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার এবং সদস্য সচিব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার মজুমদারকে।
গত ২৪ নভেম্বর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান ও যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পুনর্গঠিত কমিটির পত্রটি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।