ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের হামলা ও বাধার অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের বাধা ও হামলার অভিযোগে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মধুপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার আমির আব্দুল কাদির।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ৮ ফেব্রুয়ারি অরণখোলা ইউনিয়নের কাকরাইদ এলাকায় জামায়াত প্রার্থীর নির্বাচন অফিসের ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়। এর আগের দিন ৭ ফেব্রুয়ারি আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি এলাকায় জামায়াতের নারী কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। একই দিনে গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেব বাড়ির আটাপাড়ায় মনছুর রহমান ও হালিমা বেগম দম্পতির ওপর হামলার ঘটনাও ঘটে। এ ছাড়াও এ ধরনের অন্তত ছয়টি ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ডা. আব্দুল্লাহেল কাফী বলেন, “নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে ও হামলা চালাচ্ছে। জামায়াতে ইসলামীর বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।” তিনি আরও বলেন, “আমরা সংযম দেখাচ্ছি বলে দুর্বল ভাবার সুযোগ নেই। জনগণের সমর্থন নিয়েই সব অন্যায়ের শান্তিপূর্ণ প্রতিরোধ করা হবে।”
তিনি প্রতিপক্ষের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হোসেন মোবারক বাবুল, মধুপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল কাদির, জামায়াত নেতা বোরহান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএনপি নেতাকর্মীদের হামলা ও বাধার অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬