ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলোচনা সভা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০১:১৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন প্রমুখ।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। আলোচনা পর্ব শেষে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এছাড়া মধুপুর সরকারি কলেজ, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবস পালনের অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলোচনা সভা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন

আপডেট সময় : ০১:১৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬