ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ও গণভোট সুষ্ঠুর লক্ষ্যে

ধনবাড়ীতে জনসচেতনতায় যৌথ বাহিনীর মহড়া

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নির্বিঘ্ন নিরপেক্ষ করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে টাঙ্গাইলের ধনবাড়ীতে যৌথ বাহিনীর সশস্ত্র টহল/ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৮ ফেব্রুয়ারি)বেলা ১১ টার দিকে যৌথ বাহিনীর এই সশস্ত্র মহড়ায় যানবাহন পর্যবেক্ষণ, জনসচেতনতামূল কার্যক্রম ও নিরাপত্তা বার্তা জনগণে পৌঁছে দেয়।

ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান এতে উপস্থিতি ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের সংসদীয় নির্বাচনী আসন টাঙ্গাইল-১ এর ধনবাড়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মারুফের নেতৃত্বে ১১০ জন সৈনিক, বিজিবি সুবেদার নজরুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য মহড়ায় অংশ নেয়।
টাঙ্গাইল-১ আসনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত জানান, আমরা বিজিবি, পুলিশ, র‌্যাব ও সিভিল প্রশাসনের সহযোগীতায় ভোটারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রদান করতে পারেন এবং একটি সফল ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি তার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছি। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচন ও গণভোট সুষ্ঠুর লক্ষ্যে

ধনবাড়ীতে জনসচেতনতায় যৌথ বাহিনীর মহড়া

আপডেট সময় : ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬