ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

কালিহাতী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার) ১৮ মে উপজেলার সালেংকা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে আম, কাঁঠাল, জাম, বেল, জলপাই, আমড়া, বকুল, কৃষ্ণচূড়া, জবা ও পলাশসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উক্ত কর্মসূচির বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন অত্র সংগঠনের উপদেষ্টা মো. আয়নাল হোসেন।

প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আতিকুর রহমান ফরিদ, সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, “মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘মানবতার তরে অটল মোরা’—এই স্লোগানকে ধারণ করে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন রক্তদান, বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ১০:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬