ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরের বনের বেকার হাসপাতাল

আমেরিকান চিকিৎসক দম্পতির বাসার সম্মুখ থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৬:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ী ডা. হাসপাতালে কর্মরত আমেরিকান চিকিৎসক দম্পতির বাসার সামনে থেকে একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) সকাল ৯টার দিকে ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং এর আওতাধীন কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত বিদেশি চিকিৎসক জেসন ও তার স্ত্রী মেরিন্ডি র বাসার সামনে ড্রোন ক্যামেরাটি পড়ে ছিল।

তাৎক্ষণিকভাবে সংগঠনটির নির্বাহী পরিচালক প্রিজন নংমিন সহকর্মীদের সহযোগিতায় সকাল ৯টার দিকে ক্যামেরাটি উদ্ধার করেন। পরে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিজন নংমিন বলেন, বিদেশি চিকিৎসকরা আমাদের এলাকায় মানবিক সেবামূলক কাজ করছেন। তাদের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোনটি কোথা থেকে এসেছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আমরা দ্রুত পুলিশকে অবহিত করেছি এবং ড্রোনটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মধুপুর থানা ওসি (তদন্ত)আনোয়ার হোসেন জানান,ড্রোন ক্যামেরাটি মালিক এখনো অজ্ঞাত। কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরের বনের বেকার হাসপাতাল

আমেরিকান চিকিৎসক দম্পতির বাসার সম্মুখ থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

আপডেট সময় : ০৬:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬