ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর রাণী ভবানীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৭:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মাদকের থাবা থেকে রক্ষায় ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় জীবন গড়ে তুলতে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করা জরুরি। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও বিপন্ন করে। তাই শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদের সভাপতিত্বে সভায় সিনিয়র শিক্ষক এ কে এম ফজলুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নশীল নজরদারি, শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনা এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর রাণী ভবানীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আপডেট সময় : ০৭:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬