মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি
- আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বনাঞ্চলের ক্ষুদ্র- নৃতাত্বিক জনগোষ্ঠির গারো সম্প্রদায়ের দীর্ঘ দিনের দাবি ভূমি বিরোধ নিরসনের কাজ করার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফি।
৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে মধুপুর বনাঞ্চলের পীরগাছা গারো হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তনে এই প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক বোরহানুল কবির, মধুপুর উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেজুয়ানুল ইলসাম, পৌর জামায়াত, ইউনিয়ন জামায়াত, জামায়াতের যুব বিভাগ ও ছাত্র শিবিরের নের্তৃবৃন্দ।
ডা. কাফি বলেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আমার কাজ হবে মধুপুর বনাঞ্চলের গারো সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য একটি কার্লচারাল ইন্সটিটিউট স্থাপন করা। এছাড়া মধুপুর সমতলের গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সমস্যা ভূমির বিরোধ নিরোসনের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন।











