ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: টাঙ্গাইলে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইলে নিজের প্রথম রাজনৈতিক সফরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।” শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত সময়ে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বড় বড় মেগা প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। দেশবাসী দেখেছে খুন, গুম ও গায়েবি মামলার বিস্তার। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “১২ তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে না পারি, তবে আমাদের সব অর্জন বাধাগ্রস্ত হবে।” তার ভাষায়, দেশ কীভাবে চলবে—সে সিদ্ধান্ত নেবে জনগণই, কারণ জনগণই এ দেশের প্রকৃত মালিক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পথসভায় তিনি টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের প্রার্থীদের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

সভায় তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বিপুল জনসমাগমে জনসভাস্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আয়োজকদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে সভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: টাঙ্গাইলে তারেক রহমান

আপডেট সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬