ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর থানার ওসি জাফর ইকবালের বাবার ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০১:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবালের বাবা জয়নাল আবেদিন সোমবার দুপুর ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। এতে তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য কর্মস্থল মধুপুরে নিয়ে আসেন ওসি জাফর ইকবাল। মধুপুরের একটি বেসরকারি হাসপাতাল ‘মেট্রো’তে প্রায় দেড় সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাকে থানার কোয়ার্টারের নিজ বাসায় রাখা হয়। সেখানেই সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকেল ৪টার দিকে মধুপুর থানা প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী এবং স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ অংশ নেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে ওসি জাফর ইকবাল রাজশাহীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাতে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর থানার ওসি জাফর ইকবালের বাবার ইন্তেকাল

আপডেট সময় : ০১:৩২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬