১ম মৃত্যু বার্ষিকী
মধুপুরে প্রায়াত সাংবাদিক এম এ রউফ এর স্মরণসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,দৈনিক আমার দেশ, দৈনিক দিনকালের মধুপুর প্রতিনিধি, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি,সম্পাদক এম এ রউফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত এম এ রউফ দেশের প্রান্তিক সাংবাদিকতায় টাঙ্গাইলের মধুপুরে অগ্রণী কন্ঠস্বর মধুপুর থেকে প্রকাশিত পাক্ষিক মধুবাণীর সম্পাদক ও প্রকাশক ছিলেন।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে মধুপুর পৌর শহরের মধুপুর ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মধুপুর সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও মধুপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোট্রাল শালবনবার্তা টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মধুপুর উপজেলা লালন সংঘের সভাপতি সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন, প্রয়াত এম এ রউফের ছোট ভাই আব্দুল লতিফ ।
শালবনবার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এস এম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ এর মধুপুর প্রতিনিধি আলকামা সিকদার, আব্দুল লতিফ, দীপক কর্মকার প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সদস্যগণ উপস্থিত ছিলেন।



















