ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নাগরিক উদ্যোগ এবং আচিক মিচিক সোসাইটির যৌথ আয়োজনে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসনের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রংয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অরণখোলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শারমিন সুলতানা সুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুবোধ কুমার সেন, অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা খান, ইউপি সদস্য সুলতান আহমেদ ও সাংবাদিক মো. লিটন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রকল্পের ধারণাপত্র পাঠ করেন নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা ন্যান্সি নকরেক।
সভায় প্রান্তিক ও দলিত নারী এবং কিশোরীদের অধিকার সুরক্ষা, মৌলিক সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্টরা প্রান্তিক নারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬