ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পেতে রক্ষা যাত্রীদের

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী আলোকিত মধুপুর বাসে আগুন

গাজীপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মধুপুর মহাসড়কে যাত্রীবাহী আলোকিত মধুপুর নামের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী যাত্রী আলী আরশেদ জানান, ভোরে মধুপুর থেকে ছেড়ে আসা আলোকিত মধুপুর নামের বাস( ঢাকা মেট্রো ব ১২-৪৫৬৮)সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বোর্ডবাজার এলাকায় পৌঁছামাত্র একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসের বাম পাশের পেছনের গেটের দিকে আগুন ধরে মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। সড়কের সঙ্গে ঘর্ষণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যম কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অল্পেতে রক্ষা যাত্রীদের

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী আলোকিত মধুপুর বাসে আগুন

আপডেট সময় : ১১:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬