ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ধনবাড়ী পৌরসভার নল্যা গ্রামীণ ব্যাংক সংলগ্ন নলহরা এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেন— ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী (৫৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশী বাঙালি পাড়ার মৃত তোরাব আলীর ছেলে ওমর ফারুক (৫০), একই উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে খোকন (৬০)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ০৯:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬