ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে অবৈধ জ্বালানি মজুদ: যুবককে কারাদণ্ড

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার অভিযোগে আবু রায়হান নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বাড়ি উপজেলার গারো বাজার এলাকায়। তার বাবার নাম শহীদুল ইসলাম।

সোমবার দুপুরে উপজেলার গারোবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন গারোবাজারে অভিযান পরিচালনা করে জ্বালানি উদ্ধার । এ সময় রায়হান স্টোর নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা মোট ২১৫ লিটার জ্বালানি উদ্ধার করা হয়। এর মধ্যে ৯০ লিটার অকটেন এবং ১২৫ লিটার পেট্রোল ছিল।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন তাকে১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

তিনি জানান, লাইসেন্সবিহীন এবং অবৈধভাবে মজুদ, অধিক মূল্যে জ্বালানি বিক্রয় প্রভৃতি অপরাধে দোকানের মালিক আবু রায়হানকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত জ্বালানি বিক্রির সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে অবৈধ জ্বালানি মজুদ: যুবককে কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬