ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রান্তিক নারী ও কিশোরী সুরক্ষা কার্যক্রম

মধুপুরে অধিকার সুরক্ষা এবং আয়বর্ধনে সহায়তা, মতবিনিময়

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৬:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং আয়বর্ধক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) মধুপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করে নাগরিক উদ্যোগ নামের উন্নয়ন সংগঠন। তাদের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে আচিক মিচিক সোসাইটি এবং অর্থায়ন করে ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি (এফজেএস)।

“সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি” প্রকল্পের আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়েছে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের সরকারি-বেসরকারি সেবার সঙ্গে আরও সম্পৃক্ত করতে পারলে তাদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হুসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং এবং নাগরিক উদ্যোগের কর্মসূচি ব্যবস্থাপক নাদিরা পারভিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বক্তাগণ ভবিষ্যতেও আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, আচিক মিচিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা ন্যান্সি নকরেক।

প্রান্তিক নারী উদ্যোক্তাদের মধ্যে বাসন্তী রেমা (চা ও মুদি দোকান সম্প্রসারণ), কনিকা দালবত (দর্জি কাজ), মেজিতা জেত্রা (চা দোকানের সরঞ্জাম ক্রয়), ফ্রান্সিলা নকরেক (তাঁত ও কাপড় বয়ন কার্যক্রম সম্প্রসারণ) সহ মোট ১১ জন আয়বর্ধক কার্যক্রমে (আইজিএ) সহায়তা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রান্তিক নারী ও কিশোরী সুরক্ষা কার্যক্রম

মধুপুরে অধিকার সুরক্ষা এবং আয়বর্ধনে সহায়তা, মতবিনিময়

আপডেট সময় : ০৬:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬