ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশেকপুর বাইপাসে র‌্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

টাঙ্গাইল করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৮:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে র‌্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে দুপুর আনুমানিক আড়াইটার সময় টাঙ্গাইল সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে রাজশাহীগামী “হানিফ পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন নারী মোছা. তাসলিমা নাসরিন (৪১)-কে আটক করা হয়। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ওই নারী তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯৮৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আশেকপুর বাইপাসে র‌্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬