ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক রিপোর্ট কার্ড কার্যক্রমের প্রস্তুতি সভা

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক রিপোর্ট কার্ড কার্যক্রম উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে মধুপুর পৌরসভার হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সনাক সদস্য ও ইয়েস সদস্যরা অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন টিআইবি’র সনাক মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন বলেন, পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ ডাম্পিং স্টেশন স্থাপন। জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি রিপোর্ট কার্ড কার্যক্রমে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

সভায় বক্তারা পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শেষে সভাপতি বজলুর রশিদ খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন |

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক রিপোর্ট কার্ড কার্যক্রমের প্রস্তুতি সভা

আপডেট সময় : ১২:০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬