ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরামের মালতি-মধুপুর জোনের যৌথ সভা অনুষ্ঠিত

মো. পলাশ ইসলাম, ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১২:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

বিএডিসি আলুবীজের চুক্তিবদ্ধ কৃষকদের সংগঠিত করা, তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা এবং কৃষক ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মালতি ও মধুপুর জোন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নলহরা এলাকায় আয়োজিত এ সভায় দুই জোনের কৃষক প্রতিনিধিসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ সামছুদ্দোহা (তাপস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রুবেল, মালতি জোনের সভাপতি আসাদুজ্জামান মতিন এবং ধনবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাশিদুজ্জামান স্মরণ। এ সময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও কৃষকরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়নে চুক্তিবদ্ধ কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, উন্নত মানের বীজ উৎপাদন এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ সামছুদ্দোহা (তাপস) তার বক্তব্যে বলেন, কৃষকদের অধিকার রক্ষায় সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং তাদের সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব।

প্রধান অতিথি রুহুল আমিন মিলন বলেন, কৃষকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তিনি চুক্তিবদ্ধ কৃষকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের দাবি-দাওয়া আদায়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভা শেষে কৃষকদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত কৃষকরা কৃষক ফোরামের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরামের মালতি-মধুপুর জোনের যৌথ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬