ধনবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, খুটি ও জৈব সার বিতরণ
- আপডেট সময় : ০২:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে ফলের চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে ।
রবিবার (০৫ জুলাই) সকাল এগারোটায় কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা, জলপাই ও কাঁঠালের ১৭৫০ টি চারা ও ১৭৫০ টি খুটি ও প্রত্যেক কৃষকের মাঝে ২০ টাকা মূল্যে জৈব সার বিনামূল্য প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি । ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিট এর সভাপতি ইমাম হাসান সোহান, সদস্য রাকিব হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ রাসেল পারভেজ তমাল বলেন, “এবার আমরা বিশেষভাবে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়েছি।
প্রতিষ্ঠানের খালি জায়গা ফল-সবজিতে ভরিয়ে দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়বে, স্বাস্থ্যও ভালো থাকবে”।উপকারভোগীদের মধ্যে একজন কৃষক বলেন, “বাজারে সারের দাম বেশি। বিনামূল্যে জৈব সার ও খুঁটি পেয়ে আমরা উপকৃত হব”।











