ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মুচি নিহত, আহত ২

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৪০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুনীল রবিদাস (৭০) নামে এক জুতা মেরামতকারী (মুচি) নিহত হয়েছেন। এ ঘটনায় হালিম বিক্রেতা ও অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার কাকরাইদ নতুন বাজার এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রামকৃষ্ণবাড়ীর বাসিন্দা নিহত সুনীল রবিদাস কাকরাইদ নতুন বাজার এলাকায় সড়কের পাশে বসে জুতা মেরামতের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ময়মনসিংহ-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী নিরাপদ বাস সার্ভিসের সৌরভ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-২৯৭৭)বাসটি ময়মনসিংহ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান কাকরাইদ বাজারে গিয়ে ডানদিকে মোড় নেওয়ার সময় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে বসে থাকা হালিম বিক্রেতা আক্কাস ও জুতা মেরামতকারী সুনীল রবিদাসের ওপর উঠে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুনীল রবিদাস নিহত হন। এ ঘটনায় হালিম বিক্রেতা আক্কাস ও অটোরিকশার চালক আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস ও কাভার্ডভ্যান দুটিই আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মুচি নিহত, আহত ২

আপডেট সময় : ০৮:৪০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬