ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম রতন হায়দারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এ সময় বিএনপি নেতা জয়নাল আবেদিন বাবলু, আনোয়ার হোসেন, লিলি সরকার, আব্দুল লতিফ পান্নাসহ নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

আপডেট সময় : ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬