ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষীয়ান বিএনপি নেতা হাবিবুল্যাহ ফকির আর নেই

ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৭:৫৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

অবিভক্ত মধুপুর-ধনবাড়ী এলাকার জাতীয়তাবাদী দলের বর্ষীয়ান রাজনীতিক, পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান (তৎকালীন) হাবিবুল্যাহ ফকির আর নেই।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হাবিবুল্যাহ ফকির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্যাহ ফকির অবিভক্ত মধুপুর-ধনবাড়ী বিএনপির সম্পাদকসহ উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। একই সঙ্গে পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবারের জানাজায় তিনি উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার বেলা ১১টায় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে হাবিবুল্যাহ ফকিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষকে জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বর্ষীয়ান বিএনপি নেতা হাবিবুল্যাহ ফকির আর নেই

আপডেট সময় : ০৭:৫৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬