অটোচালক নিহত
মধুপুরে অটোরিকসা- ট্রাক মুখোমুখি সংঘর্ষ দুমড়ে মুচড়ে নদীতে
- আপডেট সময় : ০৪:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ৮৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে অটো চালক গফুরের মৃত্যু হয়েছে
। একই ঘটনায় আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মধুপুর থানার ওসি( তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন-রুহুল আমিন রনি, রুহুল আমীন ও সুমি আক্তার। আহত তিন তরুণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির স্থানীয় অফিসে ইন্টার্ন হিসেবে কর্মরত। একই সাথে তারা সংগঠনটির তরুণ সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রুপের সদস্য।

বৃহস্পতিবার বেলা একটার দিকে দিকে টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, গোলাবাড়ী বাজার এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে মধুপুরের দিকে ফিরছিলেন তারা। ঘটনাস্থলে আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ানো মুচড়ানো অটোরিক্সা নিয়ে ট্রাক পাশের নদীতে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে অটো চালক গফুর মারা যান। আহত হন অটোরিকশা যাত্রী নারীসহ তিন তরুণ। টিআইবি মধুপুর শাখার সচেতন নাগরিক কমিটি- সনাক সূত্র জানায়, প্রজেক্টের একটিভ সিটিজেন গ্রুপ -এসিজি’র মাঠ পর্যায়ের কার্যক্রম শেষে তারা মধুপুর অফিসে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছেন। তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।












