ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুর ও ধনবাড়ীতে মতবিনিময় সভা

নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি বাংলাদেশ সেনাবাহিনীর

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের মেজর ইউছুফ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাব ও সকালে মধুপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এমন তথ্য নিশ্চিত করেন।
মেজর ইউছুফ বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে তিনি স্পষ্টভাবে বলেন, “নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু—এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
তার ভাষ্য মতে, নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশ্বস্ত করা হয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। দ্বিতীয়ত, সাধারণ জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থা সৃষ্টি করা।
গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য তুলে ধরা সম্ভব। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।
মেজর ইউছুফ আরও জানান, ধনবাড়ী ও মধুপুর উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ তথ্য সেনাবাহিনীকে জানাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগান্তরের সাংবাদিক এস এম শহীদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজন আহমেদ রাজু, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, চ্যানেল এস’র সাংবাদিক আলকামা সিকদারসহ সাংবাদিক আবুল হোসেন, নুরনবী, জাহিদ সরকার, সোহাগ হোসেন ও কবীর হোসেন।
সকালে মধুপুর প্রেসক্লাবেও অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুর ও ধনবাড়ীতে মতবিনিময় সভা

নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক প্রস্তুতি বাংলাদেশ সেনাবাহিনীর

আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬