ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০১:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। পাশাপাশি ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ।

বুধবার (৮ অক্টোবর) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফা কমিটিতে অন্তর্ভুক্তির খবর প্রকাশ করলে কিছুক্ষণ পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাবিথ ও কিরণের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

ফিফার এই কমিটি মূলত প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করে থাকে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে রয়েছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

তাবিথ আউয়ালের পাশাপাশি কমিটিতে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন।

অন্যদিকে, কিরণের সঙ্গে ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে রয়েছেন ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা ও ল্যাটভিয়ার প্রতিনিধিরা।

বাংলাদেশের দুই ফুটবল কর্মকর্তার এই অর্জন দেশের ক্রীড়া অঙ্গনে নতুন মর্যাদা এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

আপডেট সময় : ০১:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫