ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার বাংলাদেশে আসছেন ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ তিনি অংশ নেবেন। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, ইভেন্টটি আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে।

ইভেন্টের আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ গণমাধ্যমকে জানান, “আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ২৮ অথবা ২৯ নভেম্বর ডা. জাকির নায়েকের প্রথম অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে কেবল রাজধানীতেই নয়, ঢাকার বাইরেও তাঁর লেকচার ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”

আলী রাজ নিশ্চিত করেন, এই আয়োজনের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এটি সম্পূর্ণ চ্যারিটি বা ধর্মীয় প্রচারমূলক উদ্দেশ্যে পরিচালিত হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর ড. জাকির নায়েকের বাংলাদেশে আগমন দেশটির মুসলিম সমাজে ব্যাপক আগ্রহ ও উৎসাহের জন্ম দিয়েছে। ধর্মীয় মূল্যবোধ, শান্তি ও মানবিকতার বার্তা প্রচারে তাঁর এ সফরকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রথমবার বাংলাদেশে আসছেন ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক

আপডেট সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫