মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১০:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির নিজস্ব জমিতে পাঁচ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ময়েজ উদ্দিন সরকার সড়কের বাসাবাড়ি মার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণের উদ্বোধন করেন বণিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু, সাংগঠনিক সম্পাদক আসাদ সরকার, খন্দকার মোতালিব হোসেন, মুকুল সিদ্দিকী, উপদেষ্টা সুবল সাহা, দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন সাহা, হুরমুজ আলী ফকির, উত্তম সিংহ, জহিরুল ইসলাম মাধু, দপ্তর সম্পাদক হাসান আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পাঁচ তলা ভবন নির্মাণের মাধ্যমে মধুপুর বাণিজ্যিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ব্যবসায়ীদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।




















