ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে র‍্যালি শেষে আলোচনা সভা ও ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনের এ কর্মসূচির আলোচনা পর্বে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর ইকবাল, উপজেলা একাডেমকি সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, তথ্য আপা স্বপ্না কর্মকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমূখ।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা রোধে প্রশাসনসহ সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, ডিজিটাল নিরাপত্তা, কন্যাশিশুর সুরক্ষা, আইনগত সহায়তা এবং সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
পরে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সামাজিক অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচজন ‘অদম্য নারী’কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ক্ষুদ্র গারো নৃ -গোষ্ঠী নারী উন্নয়ন সংগঠন আচিক মিচিক সোসাইটি ও নাগরিক উদ্যোগের যৌথ সহযোগিতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫