ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরের বনাঞ্চলে ৯৩ গির্জায় বড়দিন উদযাপন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল এলাকার খ্রিষ্টীয় ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করেছেন। বুধবার রাত ৮টা থেকে জলছত্র ও পীরগাছার ধর্মপল্লীর পৃথক গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা (মিশা) ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধুপুর উপজেলার দুই ধর্মপল্লীর মোট ৯৩টি গির্জায় বর্ণাঢ্য আয়োজনে বড়দিন পালিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা ও ফুল নিয়ে গির্জাগুলোতে উপস্থিত হন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) লিটুস লরেন্স চিরান, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জলছত্র গির্জার ফাদার সুসেভ সুভাস, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জনজেত্রা, সাংগঠনিক সম্পাদক প্রবীর চিসিমসহ খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।
বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করা হয়। পরে অতিথিরা বড়দিনের কেক কাটেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা বলেন, বড়দিন মানবতা, ভালোবাসা ও শান্তির বার্তা বহন করে; ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হওয়াই বড়দিনের মূল শিক্ষা।
অনুষ্ঠানকে কেন্দ্র করে গির্জা ও আশপাশের এলাকা আলোকসজ্জা ও রঙিন কাগজে সাজানো হয়। প্রতীকি যিশুর গোশালাও নির্মাণ করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
বিভিন্ন গির্জায় প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন উৎসব উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরের বনাঞ্চলে ৯৩ গির্জায় বড়দিন উদযাপন

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫