ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিল্প অভিব্যক্তির সুষমা’- প্রদর্শনীতে যাচ্ছে শামীম আকন্দের দুটি চিত্রকর্ম

শিল্প ও বিনোদন করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর. কম
  • আপডেট সময় : ০৩:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

শিল্পকলার সৃজনশীল প্রকাশ ও নান্দনিক অভিব্যক্তির সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’। শিক্ষালোকের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী শামীম আকন্দের দুটি চিত্রকর্ম।
শামীম আকন্দ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কৃতী সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী। শিল্পকলায় তাঁর সৃজনশীল চর্চা ও শিল্পভাবনার প্রকাশ ঘটবে এ প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম দুটির মধ্য দিয়ে।
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিডিআইপি) আয়োজনে আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
এ আয়োজনে দেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে। শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীর সৃজনশীল ভাবনা, নান্দনিকতা ও শিল্প-অভিব্যক্তির বৈচিত্র্য তুলে ধরা হবে।
মধুপুরের কৃতী সন্তান শামীম আকন্দের দুটি চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পাওয়ায় স্থানীয় শিল্প-সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। প্রদর্শনীটি পরিদর্শনের জন্য শিল্পানুরাগী, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘শিল্প অভিব্যক্তির সুষমা’- প্রদর্শনীতে যাচ্ছে শামীম আকন্দের দুটি চিত্রকর্ম

আপডেট সময় : ০৩:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬