ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ তম মৃত্যু বার্ষিকী

প্রার্থনা ও আলোচনায় মধুপুরে রাজা পরেশ মৃ কে স্মরণ

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের আবিমানী গারো রাজা খ্যাত প্রয়াত পরেশ চন্দ্র মৃ’র ২৮ তম মৃত্যু বার্ষিকীতে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার বিকেলে মধুপুর বনের দোখলার চুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ কর্মসূচি পালিত হয়।
প্রয়াত গারো নেতা পরেশ মৃ’র হাতে গড়া বনের অধিবাসীদের প্রথম সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও পরিবারের সদস্য স্বজন যৌথভাবে এ স্মরণসভা,প্রার্থনার আয়োজন করে।
পরেশ চন্দ্র মৃ’র মেয়ে মোনালিসা দারু জানান, প্রয়াত আবিমানী গারো রাজা পরেশ মৃ’র সমাধিতে প্রথমে ফুলেল শ্রদ্ধা দিয়ে প্রার্থনা করা হয়। পরে ফাদার অ্যাপলোর নেতৃত্বে প্রয়াতের উদ্দেশ্যে দেয়া হয় মিশা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন মার্টিন মিহির মৃ। বক্তৃতা করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা,আচিক-মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং প্রমুখ।
বক্তারা বলেন, আবিমানী গারো রাজা পরেশ মৃ ছিলেন মধুপুর বনাঞ্চলের গারোদের অভিভাবক। বন ও বনবাসীদের রক্ষায় তাঁর চেষ্টা ছিল সর্বোচ্চ। আমরা তাঁকে এবং তাঁর অবদানকে পরম শ্রদ্ধায় স্মরণ ও লালন করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২৮ তম মৃত্যু বার্ষিকী

প্রার্থনা ও আলোচনায় মধুপুরে রাজা পরেশ মৃ কে স্মরণ

আপডেট সময় : ০৯:০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬