ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুর ঢাকায় মৃত্যু

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত তিন বছরের শিশু যোগমায়া মারা গেছে। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (১২ আগস্ট) রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যোগমায়া মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের অটোচালক শুভংকর চন্দ্রের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) বিকেলে উত্তর বোয়ালী এলাকায় বাড়ির সামনে রাস্তায় খেলছিল যোগমায়া। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুর ঢাকায় মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬