ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে রোটারি ক্লাব অব টঙ্গীর গাছের চারা বিতরণ কর্মসূচি

ঘাটাইল করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে রোটারি ক্লাব অব টঙ্গী।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার খিলগাতি গ্রামের মালেক বাসস্ট্যান্ড এলাকায় এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তিন শতাধিক ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে সংগঠনটি খিলগাতি সৈয়দ আহমদিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব টঙ্গীর সভাপতি রোটারিয়ান মুহাম্মদ দেলোয়ার হোসেনের নিজস্ব উদ্যোগে এসব চারা সংগ্রহ ও বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রোটারি ক্লাব অব টঙ্গীর পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সহযোগিতার জন্য রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন ও বনায়ন সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘাটাইলে রোটারি ক্লাব অব টঙ্গীর গাছের চারা বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৯:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬