ঘাটাইলে রোটারি ক্লাব অব টঙ্গীর গাছের চারা বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : ০৯:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে রোটারি ক্লাব অব টঙ্গী।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার খিলগাতি গ্রামের মালেক বাসস্ট্যান্ড এলাকায় এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তিন শতাধিক ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে সংগঠনটি খিলগাতি সৈয়দ আহমদিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব টঙ্গীর সভাপতি রোটারিয়ান মুহাম্মদ দেলোয়ার হোসেনের নিজস্ব উদ্যোগে এসব চারা সংগ্রহ ও বিতরণ করা হয়।
চারা বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রোটারি ক্লাব অব টঙ্গীর পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সহযোগিতার জন্য রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন ও বনায়ন সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


















