ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসআই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বানিয়াজান সাকিনস্থ নুর ইসলামের চায়ের দোকান এলাকায় অভিযান চালিয়ে রুবেল আহমেদকে আটক করে। পরে তার হেফাজতে থাকা ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার রুবেল আহমেদ ধনবাড়ী উপজেলার বানিয়াজান কামারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নং ১৮, তারিখ ৩০ সেপ্টেম্বর ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬