ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে অটোভ্যানের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ইব্রাহিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীটেকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তায় খেলছিল ইব্রাহিম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ভ্যানচালক দ্রুত ঘটনাস্থল থেকে ভ্যান নিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে অটোভ্যানের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬