মধুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
- আপডেট সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সোমবার( ২৩ নভেম্বর) মধুপুর উপজেলা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মধুপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শোলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট পলস হাই স্কুল, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা ভূমি অফিস ঘুরে দেখেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।
পরে সন্ধ্যায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা হয়। তিনি সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা, আন্তদপ্তর সমন্বয় এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এতে সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, সুধিজন উপস্থিত ছিলেন।
















