মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে ঘাটাইলে পাঠক মেলার মানববন্ধন
- আপডেট সময় : ১০:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৪৯৩ বার পড়া হয়েছে

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় ঘাটাইল প্রেস ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান, দৈনিক আমার দেশের ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব,আমার দেশের গোপালপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন খান এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ,নিউজ ২১ বাংলা টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি রফিক হাসান, আমার দেশ পাঠক মেলা ঘাটাইল উপজেলার পক্ষে শফিকুল ইসলাম, শিক্ষক খন্দকার হেলাল উদ্দিন প্রমূখ।
মামলা কে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বক্তারা অবিলম্বে এ মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
শালবনবার্তা২৪.কম/এআর












