সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতা
ধনবাড়ীতে নবাব পরিবারের উত্তরসুরী আফিফ উদ্দিনের দোয়া, মূল কর্মসূচি স্থগিত
মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের ধনবাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর উত্তরসূরী সাবেক সংসদ সদস্য আশিকা আকবরের ছেলে আফিফ উদ্দিন আহমাদ এর পক্ষে
নবাববাড়ি মসজিদের এক খতিব এই দোয়া পরিচালনা করেন।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারূ পুরুষ স্বতঃস্ফূর্ত অংম নেন।
আফিফ উদ্দিন জানান, বিএনপির ধানের শিষকে বিজয়ী করতে সবাইকে তিনি ঐক্যবদ্ধ হওযার আহবানে শনিবার বিকেলে সুধী সমাবেশ করে ধনবাড়ী শহরে মিছিল করতে চেয়েছিলেন। কিন্তু দলের চেয়ারপারসনের এ অবস্থায় কর্মসূচি স্থগিত করেছেন। শুধু দোয়া করে তার মূল কর্মসূচি স্থগিত করেন।




















