ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আলোচিত সৌদির উপহারের খেজুর,

মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানের মাঝে খেজুর বিতরণ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৬:২৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

দেশব্যাপি সাম্প্রতিক আলোচিত সৌদির উপহারের খেজুর টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ খেজুর তুলে দেওয়া হয়। এসময় ২১ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে যাকাতের অর্থও বিতরণ করা হয়।

সৌদি সরকারের উপহার হিসেবে বাংলাদেশের খেজুর প্রাপ্তির তথ্যটি সম্প্রতি বেশ আলোচিত বিষয়। সারা সারা দেশের জেলা উপজেলায় বরাদ্দ তালিকা নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছিল। সেই তালিকা অনুযায়ী মধুপুর উপজেলা প্রশাসনের কাছে ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর পৌঁছে।উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এই খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের মধ্যে বিতরণের আনুষ্ঠানিক আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আনুষ্ঠানিকভাবে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান বা প্রতিনিধিদের হাতে খেজুর এবং অসহায়দের মাঝে যাকাতের অর্থ তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জমান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, সৌদি সরকারের পক্ষ থেকে পাওয়া এই উপহার পবিত্র রমজান মাসে এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে বিতরণ করতে পারাটা প্রশান্তির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

আলোচিত সৌদির উপহারের খেজুর,

মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানের মাঝে খেজুর বিতরণ

আপডেট সময় : ০৬:২৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬