ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর উন্নয়নে নতুন প্রত্যয়,

মধুপুরে আচিক মিচিক সোসাইটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৬:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের সামাজিক উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আচিক মিচিক সোসাইটি (আমস্) এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট হল রুমে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আচিক মিচিক সোসাইটির সভাপতি মালতি নকরেক এর সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক সুলেখা ম্রং। তিনি জানান, গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্ধারিত তারিখ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে অনুকূল পরিবেশে আজ তা উদযাপন করা হচ্ছে।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিটের পরিচালক নিহির মৃ, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) সাধারণ সম্পাদক অজয় চিসিম, সাংবাদিক মোঃ লিটন সরকার, ইউপি সদস্য লোকাশ রেমা, তুহিন নকরেক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আচিক মিচিক সোসাইটি দীর্ঘদিন ধরে আদিবাসী নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক হচ্ছে।

সভাপতির বক্তব্যে মালতি নকরেক বলেন, নারী সংগঠন হিসেবে আমরা আজ অনেক দূর এগিয়ে এসেছি। তবে নারীদের উন্নয়নে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের নারীরা এগিয়ে গেলেও পাহাড়ি বনাঞ্চলের আদিবাসী নারীরা এখনও পিছিয়ে রয়েছে। তাদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং উপস্থিত অতিথি ও সদস্যরা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারীর উন্নয়নে নতুন প্রত্যয়,

মধুপুরে আচিক মিচিক সোসাইটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬