ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকরাইদ স্ট্রিল রাইস সাইলো’র সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা (৪৮) মধুপুর পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কলা চাষি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হানিফা ঘটনাস্থলেই নিহত হন।দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের নম্বর ট-হ-১৩-০৪৭৯।

পথযাত্রী এনামুল হক ও অটোরিকশা চালক কদ্দুস আলী জানায়, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি জলছত্র দিক থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬