ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে ধর্ষণ: পলাতক সঞ্জয় হালদার গ্রেফতার

কালিহাতী করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতিতে স্কুল পড়ুয়া এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পলাতক প্রধান আসামি সঞ্জয় হালদার (২০)কে গ্রেফতার করেছে র‍্যাব।

গত রবিবার (০৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার ভাবলা মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি সঞ্জয় হালদারকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভিকটিমের সঙ্গে আসামির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ৩টার দিকে ভিকটিমের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সঞ্জয় হালদার তার বাড়িতে প্রবেশ করে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা অস্বীকার করে আসামি আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইলের কালিহাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০২, তারিখ-০২ মার্চ ২০২৬।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে ধর্ষণ: পলাতক সঞ্জয় হালদার গ্রেফতার

আপডেট সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬