ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখ হত্যা: আরও ৪ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখ (১৭) হত্যার ঘটনায় আরও চারজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন- রায়হান মন্ডল (৩০), আঃ হামিদ (৬০), ময়দান আলী মন্ডল (৫৫) ও সাইদুর ইসলাম (৪২)। তারা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার (৫ মে ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল, র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর সহায়তায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ধোলাগাছা ও নিশেক সুন্দর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, নিহত নাইম শেখ (১৭) ও গ্রেফতারকৃত আসামিরা একই এলাকার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৫ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে নাইম শেখ বাড়ি থেকে নিকটস্থ শিমুল বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

নাইমকে রক্ষা করতে এগিয়ে এলে তার পরিবারের সদস্যদেরও মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইম শেখকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা ওসমানি আলী শেখ বাদী হয়ে কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারায় (১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪) রুজু করা হয়।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে একই মামলার আরও দুই আসামি শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পূর্ব শত্রুতার জেরে কিশোর নাইম শেখ হত্যা: আরও ৪ আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬