ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি মন্ত্রী বলেন,

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

দেশের ক্যাবল অপারেটর, ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। পাশাপাশি ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার সবসময় পাশে থাকবে।

শুক্রবার (৯ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-এ অনুষ্ঠিত তিন দিনব্যাপী “ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং এন্ড কমিউনিকেশন (ICBC) এক্সপো ২০২৬”-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্যাবল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত বর্তমানে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এ খাত এখন জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সরকার এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্যাবল অপারেটরদের দীর্ঘদিনের অবদান দেশের তথ্য ও বিনোদন খাতকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতেও সরকার তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে মন্ত্রী প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং স্থানীয় কনটেন্ট উৎপাদনকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এই এক্সপো ৯ মে শেষ হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় দেশি-বিদেশি মোট ৬৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। তারা তাদের সর্বাধুনিক ক্যাবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি এবং বিভিন্ন সেবা প্রদর্শন করে।

ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ আব্দুস সালাম, এটকো এর সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন এর চেয়ারম্যান আবদুস সালামসহ কোয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সমাপনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও সেবাসমূহ ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইসিটি মন্ত্রী বলেন,

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার

আপডেট সময় : ০২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬