ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

মো. পলাশ ইসলাম, ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি কমাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ধনবাড়ী উপজেলা ছাত্রদল।

বুধবার পরীক্ষাকেন্দ্রের সামনে ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী হাফেজ খায়রুল ইসলাম মুন্সির পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, চলমান তীব্র গরমে পরীক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকায় মানবিক দৃষ্টিকোণ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও স্যালাইন পৌঁছে দেন। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়।

নেতাকর্মীরা বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীরা যেন সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এ কার্যক্রম পরিচালনা করছি।”

পরীক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অন্যদেরও সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।

স্থানীয় সচেতন মহলও এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬