মধুপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”
- আপডেট সময় : ০৮:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৮৯ বার পড়া হয়েছে

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে ভূমি বিষয়ক সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক এবং সাব-রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ।
মেলায় সরাসরি জনগণকে বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত এ সেবা কার্যক্রম চলমান থাকবে।
কর্মসূচিতে সেবাগ্রহীতা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

















