ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

পলাশ ইসলাম ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১২:২১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে আজমল (৩৩)। আহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সজিব (১৭)।

আহত সজিব জানান, শুক্রবার রাতে তিনি ও তার তিন বন্ধু ফৌজদারি মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক সেখানে আসে। ট্রাকের ভেতর থেকে এক নারীর চিৎকার শুনে তিনি ও তার এক বন্ধু ট্রাকটির দিকে এগিয়ে যান। পরে ট্রাকটি দ্রুত টাঙ্গাইলের দিকে চলে গেলে তারা দুই মোটরসাইকেল আরোহীর সহযোগিতায় ট্রাকটিকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তার বন্ধু ও এক মোটরসাইকেল আরোহীর ফিরে গেলেও তিনি ও (মোটরসাইকেল আরোহীর) আজমল ট্রাকটির পিছু নিতে নিতে ধনবাড়ী পর্যন্ত চলে আসেন। পরে ট্রাকটিকে না পেয়ে তারা ফিরে যায় জামালপুরের দিকে পরে ফেরার পথে কী ঘটেছে তা তিনি আর বলতে পারেননি। তিনি জানান তার আর কিছুই মনে পরছে না।

ধনবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, টহল ডিউটির সময় কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত সজিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

আপডেট সময় : ১২:২১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬