সংবাদ শিরোনাম :
রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রায়গঞ্জ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
- আপডেট সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের আলোচিত মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব জানায়, গত ২৬ এপ্রিল বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
বুধবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ এর একটি দল। গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে ।
পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।











